1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বিএনপি নেতা-শিক্ষক কচির মৃত্যু, শোকের মাতম পরিবারে - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার

বাঘায় বিএনপি নেতা-শিক্ষক কচির মৃত্যু, শোকের মাতম পরিবারে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘায় পারশাওতা-বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বিএনপি নেতা লতিফুর রহমান ওরফে কচি (৫০)’র জানাযার নামাজ মঙ্গলবার (১ এপ্রিল’২৫) সকাল ১১টায় তার কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়,গত শনিবার(২৯ মার্চ) মোটরসাইকেল যোগে উপজেলার মীরগঞ্জ থেকে বাড়িতে ফেরার পথে কুকুরের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। সোমবার (৩১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । স্ত্রী, ১ছেলে ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বাঘা থানা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও নুরুজ্জামান খান মানিক, চারঘাট থানা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, বাঘা থানা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সাধারন সম্পাদক তাফিকুল ইসলাম,বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এ্যাড.ফিরোজ আহমেদ রনজু, প্রভাষক আব্দুল হানিফ মিঞাসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষক ও এলাকার শ্রেণীপেশার লোকজন।

পারিবারিক ও দলীয় সুত্রে জানা যায়, লতিফুর রহমান ওরফে কচি বাঘা উপজেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা তাঁতী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িতে ¡ছিলেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দলীয়,সামাজিক ও শিক্ষক প্রতিনিধি। এদিকে খুশির ঈদ বিষাদে পরিনত হয়েছে পরিবারে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট