1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে দুর্নীতি বিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

আত্রাইয়ে দুর্নীতি বিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি:

“দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের সহায়তায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত নওগঁা জেলা ও আত্রাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনীতে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

তিনি বলেন, ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে দুর্নীতিমুক্ত সমাজ গড়নের মানবিকতায় গড়ে তুলতে হবে। সেইসাথে পারিবারিকভাবে ছেলে-মেয়েদের ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং শুশৃঙ্খল জীবন যাপনের অভ্যেস তৈরী করে দিতে হবে।

বিতর্ক প্রতিযোগিতার বিষয়ে তিনি বলেন, এ জাতীয় প্রতিযোগিতা একজন শিক্ষার্থীকে দেশ ও বিশ্ব সম্পর্কে জানার সুযোগ তৈরী করে দেয়। ফলে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সভা-সেমিনারে বস্তুনিষ্ঠ বক্তা হিসাবে খ্যাতি অর্জনের পথ সুগম করে।

প্রতিযোগিতায় উপজেলা দুনর্ীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এফ এম মনসুর রহমান, সদস্য মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারক ও মডারেটর হিসাবে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন ও প্রজেক্ট অফিসার রুকুনুজ্জামান দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় বিয়াম ল্যাবরেটরী স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন এবং শুকটিগাছা স্কুল ও কলেজ রানার্স আপ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট