1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার

আত্রাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে “শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমরার(১৭ ফেব্রুয়ারী)সকালে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

তিনি বলেন, জুলাই-আগষ্টে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। এসময় ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে হাজার হাজার ছাত্র-ছাত্রী রয়েছে কিন্তু আজ আপনারা সম্মানিত হচ্ছেন। আপনারা এমন কিছু করবেননা যাতে মানুষ আপনাদের এ সম্মান দেখানো থেকে মুখ ফিরিয়ে নেন।

কর্মশালায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুল হক, মাহমুদ আক্তার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট