1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে ডাঃ মেহেদী হাসান তমালের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
জমি নিয়ে দেওয়ানি মামলা চললেও ভূমি অপরাধের বিচার বন্ধ নয়, জালিয়াতি-জবর দখলে রয়েছে পৃথক আইনি প্রতিকার বাঘায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে এমপি কাজী রফিকুল ইসলামের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৪ প্রবাসীর দাফন সম্পন্ন রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে

আত্রাইয়ে ডাঃ মেহেদী হাসান তমালের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামের ডাঃ মেহেদী হাসান তমালের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার (৩ ডিসেম্বর ) সকালে এ ঘটনা ঘটে। ডাঃ মেহেদী হাসান তমাল তুষার সম্বনিত মৎস খামার ও হ্যাসারির স্বত্বাধিকারী এবং মৃত দেওয়ান মহসিন আলীর ছেলে।

মো.ডাঃ মেহেদী হাসান তমাল অভিযোগ করে বলেন, আমি সকালে খবর পেয়েছি। আমার এই ৭ নং পুকুরটিতে খুব দামি এবং প্রজনন বৃদ্ধির জন্য বড় মাছ চাষ করা হয়েছিল। কে বা কারা এটা করেছে আমি জানি না। যারা ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই সুপরিকল্পিতভাবে করেছে, তবে কারো ইশারায় এ ঘটনাটা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ কাজ করা হয়েছে।

তিনি আরো বলেন,আমার বিশ লক্ষ টাকার অধিক ক্ষতি করা হয়েছে। এ বিষয়ে  উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট