1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সরকারি বিপণন সংস্থা ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র পণ্য বিক্রি করছে।সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্বাবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে।বর্তমানে টিসিবি’র পণ্যে অসহায় মানুষের আস্থা ।

আজ সোমবার ৯ (সেপ্টেম্বর) ২০২৪ সকাল থেকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ডাল, তৈল,ও চাউল প্রতি মাসে মেসার্স এ এন্ড এস ট্রেডিং ডিলার শ্রী উত্তম সাহা টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করে আসছে। নিম্ন ও মধ্য আয়ের মানুষের মধ্যে টিসিবি পণ্যে সুবিধা পেয়ে খুব খুশি তাঁরা। ভোক্তার সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত টিসিবি পণ্য সরবরাহ করা হয়ে থাকে।

ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের ফ্যামিলি কার্ড ধারী ক্রেতা মোঃ ইয়ানুছ বলেন, টিসিবি পণ্য বাজারে আসায় আমরা অল্প দামে এগুলো কিনতে পারছি। বাজারের তুলনায় জিনিসের দাম সহজলভ্য বর্তমানে চাউল দিচ্ছে তাতে আমরা দু বেলা ভাত ফুটিয়ে খেতে পারছি, মানুষ তো খেয়ে বাঁচতে পারবে। টিসিবির পণ্য কিনতে আসা মমেনা বেগম জানান,জিনিস পত্রের যে দাম।খেয়ে পড়ে বেচে থাকায় মুশকিল হয়ে পড়েছে। সংসার খরচ বাড়ছে প্রতিনিয়ত।

এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,২ কেজি মশুর ডাল,৫ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। যার নির্ধারিত মূল্য ৪৭০ টাকা।

এ ব্যাপারে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বলেন,আমার এলাকার মানুষ খুব অসহায় ও কৃষক সম্প্রদায় বেশি।এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকেই খুব খুশি।আমি চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমার সাধ্যমতো চেষ্টা করতে যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আমি যতটুকু পারি সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য সামগ্রী খেটে খাওয়া মানুষ যাতে নিতে পারে। ফ্যামিলি কার্ডে নিম্ন আয়ের মানুষের হাতে টিসিবি পণ্য দিতে পেরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট