1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

আত্রাইয়ে টানা চতুর্থ বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন এবাদুর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই  উপজেলা পরিষদের ৩য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টানা চতুর্থ বার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বুধবার ২৯ মে রাত ১১টার দিকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে  আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃএবাদুর রহমান এবাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি কৈ মাছ প্রতীকে ২১হাজার ৪৮৬ভোট পেয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান পলাশ জোড়া ফুল প্রতীকে পেয়েছেন ১৩হাজার ৮৭৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পুরুষ দ্বিতীয় বার  চশমা প্রতীকে ৩৩২৩৩ ভোটে  বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: আফসার আলী তালা প্রতীকে ৩২০৮১ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী চৌধুরী কলস প্রতীকে ৩৬৪২৯ ভোটে বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী  মিতু বানু ফুটবল ২২০১১ভোট। বেসরকারিভাবে তাদের বিজয়ী ফলাফল ঘোষণা করেন  আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং সঞ্চিতা বিশ্বাস।

এর আগে এদিন সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত আত্রাই  উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭০ হাজার ১’শ ৫২ জন,উপজেলায় প্রাপ্ত ভোট  ৭৩২৪৮ ভোটার ভোট প্রদান করেন। আত্রাই উপজেলায় ৪৩ দশমিক. ০৫ শতাংশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট