1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

আত্রাইয়ে ছাত্রী হেনস্তাকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের জন্য মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ                                           নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হেনস্তার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের অপসারণ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকরা। ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।এই সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ অভিবাবকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বিদ্যালয়ের ছাত্রীরা বলেন, স্যার ক্লাসরুমে এসে অনেক এলোমেলো কথা বলে যেগুলো নিয়ে ছাত্ররা বাহিরে আমাদের অনেক বাজে বাজে কথা বলে। আরেক ছাত্রী বলেন, স্যার ক্লাসে আসলে ছেলেদের দিকে না গিয়ে সবসময় আমাদের দিকে আসে। গায়ে হাত দেই আমাদের পাশে এসে বসে এবং বলে তোমার চুল সামনে কেন এমন বিভিন্ন বাজে বাজে কথা বলে। এই স্যারের চরিত্র খারাপ স্যারের শাস্তি কামনা করছি।

আরেক ছাত্র আলিফ বলে আমাদের ক্লাস ক্যাপ্টেনের কাছে আমরা টাকা তুললে সেটা হেড স্যারদের কাছে নিয়ে নেই। স্যারকে বললে বলে এই টাকা বিভিন্ন কাজে খরচ হয়েছে। অবিভাবক এবং বান্দাইখাড়া ডিগ্রি কলেজের প্রভাষক ডাঃ আকরাম সরদার বলেন, বিদ্যালয় মানুষ গড়ার কারখানা। শিক্ষক শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলে কিন্তু সেই শিক্ষার্থীরা যখন কোন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ করে এবং চরিত্রহীন শিক্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন করে সেটা অত্র এলাকা সহ শিক্ষা অঙ্গনের জন্য লজ্জার। তার বিরুদ্ধে আগেও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে ছাত্র-ছাত্রীরা লিখিত অভিযোগ জানালেও তারা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ার ফলে শিক্ষার্থীরা আজ এমন মানববন্ধনের আয়োজন করছে।

একইসাথে তারা এটা আশা করেন প্রধান শিক্ষকের অবহেলার বিদ্যালয়ের পড়াশোনার মান ও হয়েছে এখন খারাপ। প্রশাসনের সুনজর কামনা করে তারা বলেন বিদ্যালয়ের সকল সমস্যা দ্রুত সমাধান করে বিদ্যালয় আবার আগের সুনাম নিয়ে আসবে এলাকাবাসী এটাই আশা করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট