1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি সম্পর্কিত প্রশিক্ষণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

আত্রাইয়ে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি সম্পর্কিত প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে দুই দিন ব্যাপী গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্নে মডিউল-১ বিষয়ে উপজেলা রির্সোসপুলের প্রশিক্ষণ শুরু হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক নওগাঁ জেলা মহিলা বিষয়ক কার্য্যালয়, নওগাঁ, ইশরাত জাহান। আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাবুদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নাছির উদ্দিন,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা, প্রমূখ। প্রশিক্ষন বুধবার (৪ ডিসেম্বর) সমাপ্তি হয় বিকাল ৪টায়। সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেন, মা একটি শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। তাই মাকেই তার শিশূর জন্মের পরিচর্যা গুলো করতে হবে। এ ক্ষেত্রে প্রসবের আগে ও পরে গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স এর আর এম ও ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অতিরিক্ত দায়িত্বে ডাঃ মোঃকামরুজ্জামান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট