1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আত্রাইয়ে কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ আত্রাই প্রতিনিধিঃ                                            নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি (বি.সি.ডি.এস) বান্দাইখাড়া শাখার সহযোগিতায় ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ এবং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২শে এপ্রিল) সকাল ১১টায় আল মদিনা টাওয়ারের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা বি.সি.ডি.এস এর সভাপতি আব্দুল লথিফ এর সভাপতিত্বে হাটকালুপাড়া ইউনিয়ন শাখার বি. সি. ডি. এস এর সভাপতি শিশির সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যলয় ঔষধ প্রশাসনের নওগাঁর তত্ত্বাবধায়ক শাকিব আহম্মেদ।

তিনি তার বক্তব্যে বলেন, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সঠিক বাস্তবায়ন এবং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ঔষধ ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইনের মাধ্যমে আমরা ভেজাল ও অঅনুমোদিত ঔষধ ও কসমেটিক পণ্য বাজার থেকে নির্মূল করতে চাই, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি বৈশ্বিক সংকট, যা অ্যান্টিবায়োটিকের অত্যধিক ও অযৌক্তিক ব্যবহারের ফলে সৃষ্টি হয়েছে। এ সমস্যা মোকাবিলায় সকল ঔষধ বিক্রেতাকে অবশ্যই প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় বন্ধ করতে হবে এবং রোগীদের সচেতন করতে হবে। আমরা আশা করি, আপনারা এই আইনের বিধানগুলো মেনে চলবেন এবং সরকারের পাশাপাশি দাঁড়িয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেন। সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে ভিত্তি রচনা করতে।

সভায় বক্তব্য রাখেন, জেলা কার্যলয় ঔষধ প্রশাসনের ঔষধ পরিদর্শক মোঃ তোফায়েল আহমেদ। আত্রাই উপজেলা শাখার বি.সি.ডি.এসের সহ-সভাপতি সুশান্ত কুমার, স্থানীয় ঔষধ ব্যবসায়ী মোঃ আকরাম হোসেন সরদার,মোঃ আবুল কালাম,মোঃ হাসান আলী প্রমুখ।

এছাড়াও সভায় স্থানীয় ঔষধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি সফলভাবে আয়োজনে সহযোগিতা করেন বি.সি.ডি.এস বান্দাইখাড়া শাখার নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট