1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

আত্রাইয়ে উপজেলা বিএনপির সভাপতি রেজুর পূজা মন্ডপ পরিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি, নওগাঁ জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু আজ বৃহস্পতিবার নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এবং তাদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় তিনি উপস্থিত সকল পূজারী ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন৷ বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে সম্প্রীতি বজায় রেখে তিনি বলেন,—আমরা চাই সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে থাকুক, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে উঠুক।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, ফারুক বকত সহ উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট