
মোঃ রাসাদুজ্জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নওগাঁর আত্রাই উপজেলায় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ তহবিলের অর্থায়নে এবং আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেল ৫টায় উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের চরকতলা গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মুনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশের সুন্দর ভারসাম্য বজায় রাখা এবং প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি খালি ও পতিত জায়গায় আমাদের বেশি করে গাছ লাগানো উচিত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মো. আসাদুজ্জামান বুলেট — সভাপতি, উপজেলা কৃষক দল
মো. আইয়ুব আলী — সাধারণ সম্পাদক, উপজেলা কৃষক দল
মো. আকরাম হোসেন সরদার — সভাপতি, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি
স ম সাজ্জাদ হোসেন তোতা — সহ-সভাপতি, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি
মো. লুৎফর রহমান — সাধারণ সম্পাদক, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি
মো. আনোয়ার হোসেন তরফদার — যুগ্ম-সম্পাদক, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি
মো. ময়েনুল ইসলাম — যুগ্ম-সম্পাদক, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি
মো. মহসিন আলী বাদল — সাংগঠনিক সম্পাদক, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি

এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চরকতলা গ্রামের প্রধান সড়কসমূহ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ ও পতিত জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।#