1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

আত্রাইয়ে ইউএনও এর পরিকল্পনাই ও তত্ত্বাবধানে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র স্থাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ                                           নওগাঁর আত্রাইয়ে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় পরিচয় ও ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য।

ইউএনও মো. কামাল হোসেন বলেন, “বিদ্যালয় প্রাঙ্গণে মানচিত্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের সীমানা, নদ-নদী, ঐতিহাসিক স্থান ও প্রশাসনিক বিভাগ সম্পর্কে সহজেই জানতে পারবে। এটি তাদের মাঝে জাতীয়তাবাদী চেতনা ও দেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার জানান, ইতোমধ্যে আত্রাই উচ্চ বিদ্যালয়, দ্বীপচাঁদপুর রফাতুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, গুড়নই সিনিয়র মাদ্রাসা, ও বিয়াম স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে মানচিত্র স্থাপন সম্পন্ন হয়েছে। বাকি বিদ্যালয়গুলোতেও পর্যায়ক্রমে কাজ শেষ হবে।

স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “মানচিত্র শুধু ভৌগোলিক জ্ঞানই বাড়াবে না, শিশুদের মনে দেশাত্মবোধও গড়ে তুলবে।

এ দিকে, আজকের শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আত্রাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে “স্টুডেন্ট অব দ্য ডে” কর্মসূচি পালন এবং জরুরি তথ্য প্রদানের জন্য “আলাপন বোর্ড” স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ পদক্ষেপ শিক্ষার্থীদের মনোবল ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট