1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আটকের পর পুলিশ ছেড়ে দিল রাজশাহীর ১০ কিশোর গ্যাং সদস্যকে - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

আটকের পর পুলিশ ছেড়ে দিল রাজশাহীর ১০ কিশোর গ্যাং সদস্যকে

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: কিশোর গ্যাং’র ১০ সদস্য কে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। বিভিন্ন অপরাধ সহ তারা নিজেদের ক্লাশ ফাঁকি দিয়ে ইউনিফর্ম পরিহিত অবস্থায় শিমলা পার্ক সহ পদ্মা নদীর ধারে তারা আড্ডা দিত।

এ বিষয়ে পুলিশ কমিশনারকে সাংবাদিকরা অবহিত করলে তিনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।এরই ধারাবাহিকতায় নগরীর শিমলা পার্ক থেকে ১০ জন কিশোর গ্যাং সদস্য কে আটক করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।

আটকদের  অভিভাবকরা উপস্থিত হয়ে ছাড়িয়ে নিতে চাউলে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। গেল সোমবার নগরীর শিমলা পার্কে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আরএমপি’র মিডিয়া মুখপাত্র এডিসি সাবিনা ইয়াসমিন।

ক্লাস চলার সময় তারা স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর বিভিন্ন পার্কে এসে আড্ডা দিত এমন অভিযোগ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর কাছে আসে।এর প্রেক্ষিতে আরএমপি’র পুলিশ কমিশনারের নির্দেশে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি টিম নগরীর শিমলা পার্ক হতে ইনিফর্ম পরিহিত অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দপ্তর ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরবর্তীতে আটক শিক্ষার্থীদের সচেতন হতে ও উহার কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট