1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

আজ রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী ……………………………………….

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ কামরুজ্জামান রুবেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর নগরীর খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ কামরুজ্জামান রুবেল কাটাখালীর মাসকাটাদীঘির মৃত কালাম ইসলামের ছেলে।

 

জানাগেছে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে একটি দ্রæতগতির ট্রাক মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পরে রুবেলের মরদেহ পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুবেলের স্ত্রী সন্তান জন্ম দেন। রুবেল সেখান থেকে এসে খড়খড়ি বাইপাস থেকে বাজার করে শ্বশুরবাড়ি ফিরছিলেন। এ সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

 

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট