1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আজ থেকে সাতক্ষীরার নলতায় পবিত্র ওরস শরীফ শুরু আখেরী মোনাজাত মঙ্গলবার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

আজ থেকে সাতক্ষীরার নলতায় পবিত্র ওরস শরীফ শুরু আখেরী মোনাজাত মঙ্গলবার

  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥জি,এম,আমিনুর রহমান…

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, শতাধিক গ্রন্থের রচয়িতা, বিশিষ্ট দার্শনিক, বিশিষ্ট সাহিত্যিক, অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, যিনি “স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী -সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৬১তম বার্ষিক ওরছ শরীফ আজ ৯, ১০ ও ১১ ফ্রেব্রুয়ারি এবং ২৬,২৭,২৮ মাঘ রোজ রবিবার, সোমবার ও মঙ্গলবার যথাযথ ভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে অনুষ্ঠিত হয়।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যস্থাপনায় ও পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম সাহেবের বিশেষ দিক নির্দেশনায় অন্যান্য বছরের ন্যায় এবছরের বার্ষিক ওরছ শরীফের প্রস্ততি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রস্তুতি হিসেবে আছে মাহফিল মাঠ, সাতক্ষীরা- মুন্সীগঞ্জ প্রধান সড়ক, নলতা শরীফের সকল সংযোগ সড়কে গেট, মিশন অফিসের সম্মুখভাগে লক্ষাধিক টাকা ব্যায়ে সুবিশাল গেট, পাক রওজা শরীফসহ আশপাশের এলাকায় প্যান্ডেল, গেট, লাইটিংসহ নানা সাজে সজ্জিতকরণ, মিলাদ শরীফ, তাবারুক বিতরণ, হৃদয়ে আহ্ছান, দেশ-বিদেশ থেকে আগত মেহমান বা পীর কেবলার ভক্তকূল, ভক্তবৃন্দের আবাসন ব্যবস্থা, সুবিশাল রন্ধনশালা, তথ্য অনুসন্ধান ও প্রচার কেন্দ্র, অভ্যর্থণা কক্ষ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কক্ষ, প্রাথমিক চিকিৎসালয়, পাক রওজা শরীফের চতুর্দিকে নানা ফুলের শোভাবর্ধন ও নলতা শরীফ এলাকা দৃষ্টিনন্দন সজ্জিতকরা হয়েছে।

ইতো মধ্যে মাজার প্রাঙ্গনের নানান রঙে আলোকসজ্জা আর ফুটন্ত নানান ফুল দেখার জন্য প্রতিদিন সকাল থেকে দীর্ঘ রাত অবধি দর্শনার্থীদের ভীড় বেড়েই চলেছে। ইতি মধ্যে প্রতিবেশি রাষ্ট্র ভারত ও অন্যান্য দেশসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পীর কেবলার ভক্তবৃন্দ আসতে শুরু করেছেন। পবিত্র ওরছ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে।

পীর কেবলা’র ৬১তম বার্ষিক ওরছ শরীফ সফল করার জন্য কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির কর্মকর্তারা বিভিন্ন সময়ে মিটিং করেই চলেছেন। একই সাথে জেলা ও কালিগঞ্জ থানা পুলিশের যৌথ উদ্যোগে এবছরের ওরছ নির্বিঘ্নে করার লক্ষে বিভিন্ন কর্মকর্তার নেতৃত্বে অনেকগুলো সাব কমিটিও গঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল যথাযথ তদারকী করার পাশাপাশি তদারকি করছেন। তিন দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফে যে সমস্ত প্রখ্যাত আলেম পবিত্র কোরআন ও হাদীসের আলোকে নবী, রসুল ও ওলি- আউলিয়াদের জীবন দর্শন সম্পর্কে মাহফিলে আলোচনা রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যথাসময়ের পূর্বেই পৌছাবেন বলে জানানো হয়েছে।

১১ ফেব্রুয়ারি ২৮ শে মাঘ মঙ্গলবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে তিনদিন ব্যাপি পীরে কেবলা হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর ৬১তম বার্ষিক ওরছ শরীফের পরিসমাপ্তি ঘটবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট