1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সার্ভিস বন্ধ ঘোষণা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সার্ভিস বন্ধ ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 সবুজনগর অনলাইন ডেস্ক……

ভারতের আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশন এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারি হাইকমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কন্স্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার বিকালে ঢাকাস্থ ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ করে দেয়ার তথ্য জানা যায়।

সোমবার সহকারী হাইকমিশনে উগ্র হিন্দু সংগঠনের সদস্যরা হামলা চালায়। তারা বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়।# তথ্য: আনন্দবাজার

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট