1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অশোভন আচরণের দায়ে রিয়ালের তিন খেলোয়াড়ের জরিমানা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

অশোভন আচরণের দায়ে রিয়ালের তিন খেলোয়াড়ের জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

অশোভন আচরণের দায়ে কিলিয়ান এমবাপ্পেসহ রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়কে জরিমানা করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা -ছবি : সংগৃহীত

সবুজনগর অনলাইন ডেস্ক: এ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে অশোভন আচরণের দায়ে কিলিয়ান এমবাপ্পেসহ রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়কে জরিমানা করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে ৩০ হাজার ইউরো, জার্মান ডিফেন্ডার এন্টোনিও রুডিগারকে ৪০ হাজার ইউরো ও মিডফিল্ডার ডানি সেবালোসকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

গত সপ্তাহে উয়েফার পক্ষ থেকে রিয়ালের অভিযুক্ত চারজন খেলোয়াড়ের বিপক্ষে তদন্ত কাজ শুরু হলেও শেষ পর্যন্ত বেঁচে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

এমবাপ্পে ও রুডিগারকে আর্থিক জরিমানার পাশাপাশি ইউরোপীয়ান আসরের একটি ম্যাচও নিষিদ্ধ করা হয়েছে। তবে এই শাস্তি আগামী মঙ্গলবার আর্সেনালের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে কার্যকর হবে না।

উয়েফা এই শাস্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে এই তথ্য নিশ্চিত করেছে গত ১২ মার্চ ম্যাচটি পর উয়েফার ডিসিপ্লিনিরি কোডের ১১ নং আর্টিকেল অনুযায়ী আইন ভঙ্গ করায় তিনজনকে শাস্তি দেয়া হয়েছে।

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী মাদ্রিদ ১২ মার্চ মেট্রোপলিটানো স্টেডিয়ামে এ্যাথলেটিকোকে পেনাল্টিতে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

রোমাঞ্চকর এই ম্যাচে জয়ী হবার পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা এ্যাথলেটিকো সমর্থকদের উত্তেজিত ও উত্যক্ত করার চেষ্টা করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট