1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি : নগরীর উত্তরা এলাকা থেকে গত রাতে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ।

তাকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে  মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করা হয়।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যা চেষ্টার অভিযোগে গত ৯ অক্টোবর তার বিরুদ্ধে দায়ের করা মামলায় শমীকে গ্রেফতার করা হয়।

ওই মামলায় শমী ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম, লোকশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ  বেগমসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

জনৈক মাহমুদ বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম বেলাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট