1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অভয়নগরে এনজিওর কিস্তি আদায় বন্ধে পানিবন্দি অসহায় মানুষদের মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

অভয়নগরে এনজিওর কিস্তি আদায় বন্ধে পানিবন্দি অসহায় মানুষদের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগর ভবদহ-সুন্দলী জলাবদ্ধ এলাকার অসহায় মানুষেরা এনজিওর কিস্তি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধনে দাড়িয়ে ভুক্তভোগি এলাকাবাসীরা বলেন, এনজিওর বিরুদ্ধে যত আন্দোলন হচ্ছে ততবেশি কিস্তি আদায়ে চাপ বাড়ছে। রবিবার বিকালে উপজেলার সুন্দলী বাজারে নওয়াপাড়া-মনিরামপুর সড়কে দাঁড়িয়ে শত’শত পানিবন্দি নারী পুরুষ ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।

ওই মানববন্ধনে দাড়িয়ে পানিবন্দি অসহায় কৃষক নিউটন ধর বলেন, আমরা যত মানব বন্ধন করছি এনজিওরা কিস্তির টাকা আদায়ে তত বেশি কঠোর হচ্ছে। তিনি গ্রামীণ ব্যাংক ও আদ্বদীন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন। এনজিও কর্মীরা বলেছেন, তুমি মর-বাঁচো যে কোন মূল্যে কিস্তি দিতে হবে।

গৃহবধূ শান্তিলতা বলেন, আমাদের বাড়ি ঘর, ফসলের ক্ষেত, মাছের ঘের ডুবে গেছে। ঘরে খবার নেই আমরা বার বার কিস্তি বন্ধের জন্য মানববন্ধন করছি কিন্তু এনজিওরা তা মানছে না। যতদিন কিস্তি বন্ধ না হবে ততদিন আমরা আন্দোলন করে যাবো। জগোদ্দিশ চন্দ্র বলেন, এনজিওরা কিস্তির টাকা না দিলে বাড়ি থেকে নামছে না।

এলাকার সামাজিক প্রতিষ্ঠান অপরাজেয় সামজিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শেখ, সংগঠনের নেতা আব্দুল কালাম, হাসান আলী সরদার, আব্দুল খালেক সরদার, অঞ্জন কুমার বাবলু, শফিয়ার রহমান মোল্যা, আব্দুস ছামাদ আজাদ, রকিবুল হাসান রাসেল, ইকরাম হোসেন, শফিয়ার রহমান খান, সাকিব হোসেন, শিক্ষক পুরাঞ্জন বিশ্বাস, অশোক বিশ্বাস, বিএনপি নেতা পরিমল মন্ডল প্রমুখ।

বক্তরা অবিলম্বে আমডাঙ্গা খাল সংস্কার করে পানি নিষ্কাশনের গুরুত্ব দেন। এ ছাড়া ভবদহে টিআরএম বাস্তবায় ও এলাকাকে দুর্গত ঘোষণাসহ এনজিও সংস্থার ঋণের কিস্তি তিন মাস বন্ধ  করার জন্য সরকারের কাছে আহবান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট