1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের অভিযান অব্যাহত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের অভিযান অব্যাহত

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি, ১০ মার্চ ২০২৪…………………………………………………….
সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ট্রেড লাইসেন্স পরিদর্শনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ট্রেড লাইসেন্স পরিদর্শনে অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, নগর ভবন থেকে নিউমার্কেট হয়ে সাগরপাড়া হয়ে আলুপট্টি স্বচ্ছ টাওয়ার হয়ে সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে মনি চত্বর হয়ে রাজশাহী কলেজ পর্যন্ত রাস্তা ও ফুটপাতের উপরে গড়ে ওঠা প্রায় ১০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে রাস্তা ও ফুটপাতে রাস্তা কিছু মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল নগর ভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়। এছাড়াও সাহেব বাজার জিরো পয়েন্টে কড়াইকারী নামে একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ২টি ফায়ার এক্সটিংগুইসার ও ট্রেড লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে সীলগালা করা হয়। এ সময় লাইসেন্স ইন্সপেক্টর কর্তৃক প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স চেক করা হয়। অভিযানকালে ১৫টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় নোটিশ প্রদান করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট