1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, চাঁপাইনবাবগঞ্জে আটক ৪ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, চাঁপাইনবাবগঞ্জে আটক ৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচার চেষ্টার অভিযোগে এক মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে বিজিবি।
বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩ বিজিবির বকচর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতুলী ইউনিয়নের বকচর সীমান্তে অভিযান চালিয়ে, অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে এক মানব পাচারকারীসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করে।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মো. শাহিন, শিবগঞ্জ উপজেলার চাঁদপুর লহালামারী গ্রামের টুপু আলীর ছেলে মিজানুর রহমান, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার ঘোড়ামারা আসাম কলোনির বেলায়েত হোসেনের ছেলে শফিকুল ইসলাম ও রংপুর জেলার মিঠাপুকুর থানার সরাল দূর্গাপুর গ্রামের মনছুর আলীর ছেলে তারাজুল ইসলাম।
বিজিবি জানায়, মানব পাচারকারী শাহিনের সহায়তায় তারা অবৈধভাবে ভারতের চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলো।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষাসহ মানব পাচার রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট