1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার -১ বাঘায় নাশকতা ও গোলাগুলির মামলায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ রামেক ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রূপসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের তীব্র নিন্দা রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী

শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুরে ‘হিলাল ফার্নিচার মার্ট’ নামের একটি সিএনসি (CNC) ফার্নিচার কারখানা অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কারখানার মালিক মোঃ রায়হান আলির দাবি, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (১ নভেম্বর) রাত প্রায় আড়াইটার দিকে বিনোদপুর গ্রামীণ ব্যাংকের পাশে অবস্থিত ডা. সানাউল্লাহ মার্কেটে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

Open photo

খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিসের একটি দল সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত আবেদন পেলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সরকারি সহযোগিতা বা ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট