1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

শিবগঞ্জে পাগলা নদীতে গোসলে নেমে দুই শিশু শিক্ষার্থীর সলিল সমাধি

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ ) সংবাদ দাতা: শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। তারা দু’জনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রোববার (৩১ মে) দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহালাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) এবং কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, এক চাচার সঙ্গে চার চাচাতো ভাই পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় সাফি ও জুবায়ের সবার আগে নদীতে নেমে পড়ে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের নদী থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে‌ ভর্তি করলে দায়িত্ব রত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
নিহত সাফি রানিহাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরদিকে জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে দিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট