1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

 শিবগঞ্জের কয়লাদিয়াড় বাজারে একুশের প্রভাতে  নিষিদ্ধ ঘোষিত আ. লীগের দলীয় পতাকা উত্তোলন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় বাজারে মহান একুশের প্রভাতে জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে একুশের গান বাজিয়ে স্থানীয় কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মী এ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি সরকারবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেনারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী নিজ উদ্যোগে পতাকা উত্তোলন করেছেন। পাঁচ আগস্টের পর সংগঠনের পক্ষ থেকে কোনো দিবস আনুষ্ঠানিকভাবে পালন করা হয় না বলেও তিনি দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, পতাকা উত্তোলনকারীদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বাসিন্দা নিজামুল হক, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আজিম আলী ও সহিদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট