1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

“শিক্ষার আলো জ্বেলে শক্তিশালী, বাঘা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি” রাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : ঈদুল আজহার পর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাঘা উপজেলার শিক্ষার্থীরা। রোববার (৩১ মে ২০২৬) বিকেলে শাহদৌলা সরকারি কলেজ মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করে “বাঘা উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়”। “শিক্ষার আলো জ্বেলে শক্তিশালী, বাঘা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি” – এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মিলনমেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে বাঘা উপজেলার শিক্ষা, উন্নয়ন ও শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান সজিব। প্রভাষক আব্দুল হানিফ মিয়া ও সেখ ইতি আক্তার মুনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ অন্তর।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা বিএনপি সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,উপ কমিশনার আবুল কালাম আজাদ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহŸায়ক আব্দুল লতিফ মিঞা,পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খান,কামরুজ্জামান সেন্টু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম,রাজশাহী জেলা ছাত্র দলের আহŸায়ক এসএম সালা উদ্দীন আহমেদ শামীম সরকার,চারঘাট ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মেহেদী হাসান ও রায়হানুল হক প্রান্ত।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাঘা উপজেলা ছাত্র কল্যাণ সমিতি। সমিতির নেতৃবৃন্দরা শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট