1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, চাঁপাইনবাবগঞ্জে আটক ৪ দ্বিতীয় বিবাহ: আইন, ইসলাম ও বিবেকবোধের দর্শন  চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, চরম ক্ষোভ  শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে: মিনু সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নে মাদকপাচার রমরমা, উদ্বিগ্ন স্থানীয়রা বদরগঞ্জে অবৈধ অস্ত্র ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মহড়া ধোবাউড়ায় দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন শিবগঞ্জের কানসাটে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল আড়াই ঘন্টা বন্ধ ছিলো

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে এলাকাবাসীর রেলপথ অবরোধের ফলে আড়াই ঘন্টা রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিলো। বুধবার (১১ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি সকাল সাড়ে ৮টার দিকে রেল কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার করা হয়।

অবরোধকারীরা বলেছে, এর মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামি ২০ জুন আবারো রেলপথ অবরোধ করবে তারা। অবরোধকারীরা যে সকল ট্রেনের যাত্রাবিরতি চায় সেগুলো হলো, সিল্কসিটি এক্সপ্রেস (ঢাকা+রাজশাহী রুট), বরেন্দ্র এক্সপ্রেস (রাজশাহী-চিলাহাটি রুট), সাগরদাঁড়ি এক্সপ্রেস (রাজশাহী-খুলনা রুট) ও ঢালারচর এক্সপ্রেস (রাজশাহী-পাবনা রুট)।Open photo

উল্লেখ্য, ১৯২৯ সালে স্থাপিত নন্দনগাছী স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যায় ২০১৫ সালের শেষ দিকে। যখন স্টেশনটি চালু ছিলো, তখন এখানে স্টেশনমাস্টার, টিকিট মাস্টার, পোর্টম্যান, পয়েন্টসম্যান, গেটম্যানসহ ১২ জন কর্মরত ছিলেন। বর্তমানে এখানে শুধু দুটি লোকাল ট্রেন থামে। আর পোর্টম্যান পদে মাত্র একজন কর্মরত আছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট