1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা সাপাহারে একুশে ফেব্রুয়ারি  দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শিবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ-হলুদের বীজ ও সার বিতরণ বিলশিতি বিলে শত্রুতার জেরে ২০ বিঘা জমির আবাদ নষ্টের অভিযোগ কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​জুলাইয়ের ম্যান্ডেট ও সংসদীয় বাস্তবতা: প্রত্যাশা বনাম প্রাপ্তি আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত  আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  শপথের দিনেই চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ২টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নাটোর-১ আসনের এমপি পুতুল

রাজশাহীতে ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন,খেলাধুলাই আমাদের প্রাণ। তরুণদের এগিয়ে যাওয়া এবং সুষ্ঠু সুন্দর একটি সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী কার্যালয় আয়োজিত ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, কর্মচারী কল্যাণ বোর্ড প্রতিবছর এই ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে, যেখানে আমাদের সন্তানরা অংশগ্রহণ করে। ৩৭তম আসর আরও সুন্দর এবং বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে দেখে আমাদের সবারই খুব ভালো লাগছে এবং আমরা অনুপ্রাণিত হয়েছি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শামীম হোসেন, নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসনে, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন, কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মো. তারেক মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার প্রতিযোগিতায় রাজশাহী মহানগর ও বিভাগের ৮ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানরা অংশগ্রহণ করেন। ৩৭ ইভেন্টে মোট ৩০৬ জন প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট