1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার -১ বাঘায় নাশকতা ও গোলাগুলির মামলায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ রামেক ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রূপসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের তীব্র নিন্দা রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী

রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: রাজশাহীতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬’-এর প্লেয়ার অকশন বা খেলোয়াড় নিলাম।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টায় নগরীর পিঁপড়া কনভেনশন হলে আয়োজিত এই প্লেয়ার অকশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, “রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। নগরীর ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও ক্রীড়াচর্চা সম্প্রসারণে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় নগরীতে ২১টি খেলার মাঠ ও ১৬টি ফুটসাল গ্রাউন্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬-এর সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর সভাপতি মো. খালেদ মাসুদ পাইলট, সহ-সভাপতি জামিলুর রহমান সাদ, সাধারণ সম্পাদক ওমর শরীফ খান রনকসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দলের টিম মালিক ও খেলোয়াড়বৃন্দ।

অংশগ্রহণকারী ১২টি দল:

এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হলো—রাজশাহী জায়ান্টস, রাজশাহী স্ট্রাইকার্স, রাজশাহী ঈগলস, আর রেঞ্জার্স, রাজশাহী ডাইনামিক, রাজশাহী অ্যাভেঞ্জার্স, রাজশাহী সুপার কিংস, রাজশাহী রয়্যালস, কিংস সিল্ক সিটি একাদশ, বরেন্দ্র হিরোস, পদ্মা ওয়ারিয়র্স এবং রাজশাহী চ্যালেঞ্জার্স।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট