1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাপাহারে ৬টি কারেন্ট ও ১টি চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে ধ্বংস সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা আদালতের রায় ও নোটিশ অমান্য করে জমি দখল: ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আরএমপি কমিশনারের কাছে আবেদন নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে পাঁচ দিনব্যাপী ‘রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর মধুবন কমিউটিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এক ঝাঁক তরুণ উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে। এরই মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাবে। কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের উন্নয়নে পৃথক তহবিল গঠন করে তাঁদের জন্য স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করেছেন। এ মেলার আয়োজনের মধ্যে দিয়ে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। নিজেরা স্বাবলম্বী হয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আগামীতে এ ধরণের আয়োজন আরও বৃহৎ পরিসরে আয়োজন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

Open photo
রাজশাহীর উদ্যোক্তা মেলার আয়োজক তৌহিদ ফেরদৌস তন্ময়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোঃ সাইফুল ইসলাম হীরক। মেলায় ৬০টি স্টলে উদ্যোক্তারা তাঁদের বিভিন্ন উদ্ভাবিত পণ্য প্রদর্শন ও বিক্রয়  করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট