1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে কমিটি গঠন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: লচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহীতে ১৩ সদস্যবিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্রের এই কিংবদন্তি নির্মাতার জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক কুমার ঘটক এক অবিস্মরণীয় নাম। ১৯২৫ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করা এই গুণী নির্মাতা দেশভাগ, উদ্বাস্তু মানুষের জীবনসংগ্রাম ও মানবিক সংকট তুলে ধরে ‘মেঘে ঢাকা তারা’, ‘সুবর্ণরেখা’, ‘কোমল গান্ধার’, ‘অযান্ত্রিক’ ও ‘তিতাস একটি নদীর নাম’-এর মতো কালজয়ী চলচ্চিত্র উপহার দিয়েছেন।

ঋত্বিক ঘটকের স্মৃতি ও চলচ্চিত্রকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আগামী ৪ নভেম্বর রাজশাহীর মালোপাড়ায় অবস্থিত তাঁর পৈতৃক বসতভিটায় (বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আয়োজনের মধ্যে রয়েছে—গণসংগীত পরিবেশনা, জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্র প্রদর্শনী।

গঠিত কমিটির নেতৃত্ব:

  • আহ্বায়ক: মাহমুদ হোসেন মাসুদ (সাধারণ সম্পাদক, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি)

  • সদস্য সচিব: মোঃ আতিকুর রহমান (সভাপতি, বরেন্দ্র ইয়ুথ ফোরাম)

  • যুগ্ম সদস্য সচিব: আননাবা কবীর প্রকৃতি

  • ফেস্টিভ্যাল ডিরেক্টর: হাসিবুল হাসনাত রিজভি

  • ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর: নাদিম সিনা

  • মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স: পলি রানী প্রামাণিক

এ ছাড়াও কমিটিতে ৭ জন নির্বাহী সদস্য রাখা হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী ৪ নভেম্বরের অনুষ্ঠানমালার সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়ন করবে বলে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট