1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

মোহনপুরে বাংলা শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন 

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোহনপুর প্রতিনিধিঃরাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে বাংলা পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ ই এপ্রিল উপজেলা চত্বরে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আনন্দ শোভাযাত্রা, রচনা প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণী, দিনব্যাপি গ্রামীন মেলা ও সাংস্কৃতিক উৎসবে মেতে উঠে বিভিন্ন পেশার লোকজন।
নববর্ষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা।পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার এম,এ মান্নান।
এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান, কৃষি অফিসার কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা প্রকৌশলী নুর নাহার, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুল নবী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম, পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজান আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আকতার শামসুজ্জোহা, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান লিটন সহ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সাংবাদিক ও এলাকার সূধীজন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট