1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, চাঁপাইনবাবগঞ্জে আটক ৪ দ্বিতীয় বিবাহ: আইন, ইসলাম ও বিবেকবোধের দর্শন  চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, চরম ক্ষোভ  শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে: মিনু সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নে মাদকপাচার রমরমা, উদ্বিগ্ন স্থানীয়রা বদরগঞ্জে অবৈধ অস্ত্র ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মহড়া ধোবাউড়ায় দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন শিবগঞ্জের কানসাটে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও তুমলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক 

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন বিএনপির ৭নং ওযার্ডের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি শফিকুল ইসলাম কামাল, তুমুলিয়া ইউনিয়ন এর বোয়ালী বালিকা বিদ্যালয় এর মাঠে বিকাল ৪ ঘঠিকার সময় আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ নং ওযার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন খাঁনের সভাপতিত্বে কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন এর সঞ্চালনায় আলোচনা সভা টি অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালীগঞ্জ উপজেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মো: খাইরুল আহসান মিন্টু।

তিনি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন, এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দিক নিদর্শনায় আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক মিলনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করতে সকলের প্রচেষ্টা চালাতে হবে।

Open photo

অনুষ্ঠানে বক্তব্য রাখেন : গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মাহবুবুর রহমান , মন্টু রোজারিও, আবু বকর সিদ্দিক,সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে এর সাবেক জিএস সাদিকুর রহমান (কমল),তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন, সহ কালীগঞ্জ উপজেলা এবং তুমুলিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন : কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন ব্যাপারী,তুমুলিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মারুফ হাসান, কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মাহাবুবা আক্তার মুক্তা,তুমুলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো: সোহেল রানা,সহ বিএনপির অঙ্গ সংগঠন এর নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন , বোয়ালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুর রহমান ফারুকী।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এবং তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনা করেন,পাশাপাশি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কালীগঞ্জের সাবেক সংসদ একে এম ফজলুল হক মিলনের দীর্ঘ আয়ু এবং নির্বাচনে যেন জয়ী হতে পারে তার জন্য দোয়া কামনা করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট