1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
গাজীপুরের কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর রাসেল বেপারী নামে এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার জমকালো আয়োজনে “জেলা রিপোর্টার্স ক্লাব, নাটোর”এর পরিচিতি সভা  আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি প্রার্থী রেজুর মতবিনিময় গোদাগাড়ীতে খাস পুকুর ইজারায় অনিয়মের অভিযোগ, সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতির দাবি গোদাগাড়ীতে প্রশাসনকে ফাঁকি দিয়ে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় নওগাঁর মহাদেবপুরে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ আত্রাইয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দুই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) জনগণের আস্থাই আমাদের শক্তি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো: গাজী নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ

বাঘা বাজারে অভিনব কায়দায় চুরি, ধরা পড়ল সিসি ক্যামেরায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘা উপজেলা সদরে বাঘা বাজারের পৌর মার্কেটের “মুনির এন্ড ব্রাদার্স” এর তালা খুলে আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য চুরির ঘটনা ঘটেছে। মাত্র ৫ মিনিটে চোরের দল “মুনির এন্ড ব্রাদার্স” এর মুদি দোকান থেকে ৯০ হাজার টাকার বিভিন্ন পণ্য চুরি করে পালিয়ে যায়। গত সোমবার (১০ নভেম্বর’২৫) দিবাগত রাত ২টা ২৪ মিনিট থেকে ৫ মিনিটের মধ্যে এ চুরির ঘটনা ঘটে। ওই সময় চুরির সাথে চুক্ত ছিলেন অন্তত ৪/৫ জন। পাশের দোকানের সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে চোরদের চেহারা বোঝা গেছে।

মুনির এন্ড ব্রাদার্স” এর স্বত্তাধিকারি মুনির হোসেন জানান, সোমবার (১০-১১-২০২৫) রাত সাড়ে ১০ টায় দোকানের শার্টার নামায়ে তালা লাগিয়ে বাড়িতে যান। পরদিন মঙ্গলবার(১১-১১-২০২৫)সকাল আনুমানিক সাড়ে ৭টায় দোকানে লাগানো তালা খুলে শার্টার তুলে ভেতরে প্রবেশ করে দেখেন- সিগারেট,সুপারি,এলাজ ও জিরাসহ অন্যান্য পণ্য নাই। যার আনুমানিক মূল্যে ধরা হয়েছে ৯০ হাজার টাকা। মুনিরের দোকানের পূর্ব পাশের দোকান ঔষুধ ব্যবসায়ী রুবেল হোসেনের। তার দোকানে থাকা সিসি ক্যামেরায় দেখা গেছে, সোমবার (১০ নভেম্বর’২৫) দিবাগত রাত ২টা ২৪ মিনিটে চার-পাঁচ জন প্রথমে দোকানের সামনে চলে যান। পেছন থেকে একজন প্লাস্টিকের বস্তা দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেন। পরে চোরের দল নকল চাবি ব্যবহার করে তালা তুলে ভেতরে প্রবেশ করে দোকানের পণ্য চুরি করে, সেই তালা লাগিয়ে চলে যায়।

ধারনা করা হয়েছে, অভিনব কায়দায় চুরির জন্য সিসি ক্যামেরা ঢেকে দেওয়া হয়েছে এবং বহু পণ্যের মধ্যে কিছু পণ্য চুরি করলে মালিক যাতে বুঝতে না পারে সেজন্য তালা খুলার জন্য নকল চাবি ব্যবহার করা হয়েছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন মুনির হোসেন।

জানা গেছে, ওই বাজারে ৬জন নৈশ প্রহরি আছে। এতোগুলো নৈশ প্রহরি থাকা সত্বেও গভীর রাতে অভিনব কায়দায় চুরির ঘটনাটি রহস্যের দানা বেঁধেছে। ৬সদস্যর পাহারার টিম লিডার তাহাজ্জত হোসেন জানান, চুরির বিষয়ে তিনি কিছু জানেন না। তার ভাষ্য,সন্ধ্যা ৬টায় বাজারে পৌঁছেন, ফেরেন সকাল ৬টায়। বাজার কমিটির আহ্বায়ক আব্দুর রহমান এছা জানান, আইনগত ব্যবস্থার জন্য দোকান মালিকের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) প্রদুৎ কুমার প্রামানিক বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিল্লেষণ করা হচ্ছে। চোরের দলের সদস্যদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে চোর শনাক্ত করা হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট