
বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আর্থিকভাবে অসচ্ছল দশম শ্রেণির দুই শিক্ষার্থীকে বই দিয়ে পাশে দাড়িয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার| দুই শিক্ষার্থীরা হলেন মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী প্রিতম সরকার ও রুদ্র সরকার| সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে ওই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের হাতে বই তুলে দেন শামীম সরকার|
বই পেয়ে আনন্দের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা| প্রিতম সরকার বলেন, বইয়ের খুব প্রয়োজন হলেও আর্থিক সংকটে বই কিনতে পারছিলাম না| এমন সময় পাশে দাঁড়িয়ে বই দিয়ে সহায়তা করলেন শামীম ভাই| তারা বলেন, তিনি যেন অসচ্ছলদের পাশে থাকতে পারেন এ জন্য দোয়া ও শুভকামনা রইলো|
শামীম সরকার বলেন, প্রয়োজনে আমার কাছে কেউ এলে, সহায়তা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি| তিনি বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি| প্রয়োজনে আমি নিজে কষ্ট করি, কম খাই, নিজের সাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে অন্যর স্বপ্ন পূরণে চেষ্টা করি| ছাত্ররা যখনই ব্যক্তিগত কিংবা সংগঠনের বিষয়ে সহযোগিতার জন্য আসে, আমি সমাধানের চেষ্টা করি| যাতে তারা অনুপ্রাণিত হয় ও সাহস পায়| শুধু ছাত্রই নয়, অসহায়দের জন্য কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে| #