1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয় খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি

বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: অবৈধ তেল মজুদ এবং পর্যাপ্ত তেল থাকা সত্বেও ভোক্তাকে যথাযথভাবে তার চাহিত জ্বালানি তেল সরবরাহ না করায় চন্ডীপুর বাজারে অবস্থিত জমিরুল ওয়েল সেন্টারের স্বত্বাধিকারীকে ২০০০০/- অর্থদন্ড প্রদান করা হযেছে। বৃহসপতিবার (১২-০৩-২৬) বিকালে উপজেলা নির্বহি অফিসার শাম্মা আক্তার অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ডিলার জমিরুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্বেও দোকান বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করেন। ভোক্তাকে তার চাহিদা মত জ্বালানি তেল সরবরাহ না করে সুযোগ বুঝে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে প্রশাসনকে অবগত করেন। পরে অভিযান পরিচালনা করে দেখা যায় ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত তেল রয়েছে। পরে ভ্রাম্যমাান আদালতে অর্থদন্ড প্রদান করা হয়।

Open photo

দোকান খোলা পেয়ে ক্ষনিকেই ভোক্তাদের ভিড় জমে যায়। তারা সুলভ মূল্যে তেল সংগ্রহ করেন। স্থানীয় একাধিক ব্যাক্তি জানান,তার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনেই আরেকটি গোডাউন রয়েছে। সেখানেও জ্বালানি তেল মজুদ রয়েছে। অনেকেই জানিয়েছে শুধু তার ব্যবসা প্রতিষ্ঠানেই নয় উপজেলার সব ডিলারের কাছে জ্বালানি তের মজুদ রয়েছে।

উপজেলা নির্বাহি অফিসার জানান,মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। তবে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট