1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনে সভাপতি আনোয়ার সম্পাদক মোস্তফা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার -১ বাঘায় নাশকতা ও গোলাগুলির মামলায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ রামেক ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রূপসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের তীব্র নিন্দা রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনে সভাপতি আনোয়ার সম্পাদক মোস্তফা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মাসুদ রানা,পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা সদর নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এম আর মোস্তফা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ১২৮৪ ভোট কাস্ট হয়েছে ১২৪০ ভোট। ৯৬.৫৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। রাত ৮ টায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন।

এতে সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন কাপ পিরিচ প্রতীকে ৭২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ জেড মিজান মই প্রতীকে ৩৫৬ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে সাজেদুর রহমান দুলাল ছাতা প্রতীকে ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমৃত কলস প্রতীকে ৪৮৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এম আর মোস্তফা গরুর গাড়ী প্রতীকে ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ মোটরসাইকেল প্রতীকে ২৯৬ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে এরশাদ তালা প্রতীকে ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ফ্যান প্রতীকে ৫১৫ ভোট পেয়েছেন কোষাধ্যক্ষ পদে পলাশ কুমার টিউবওয়েল প্রতীকে ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম গোলাম হাফিজ আম প্রতীকে ৩৮৩ভোট পেয়েছেন দপ্তর সম্পাদক পদে মিনহাজুল আবেদিন শুভ কম্পিউটার প্রতীকে ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীন আলম বই প্রতীকে ২৩৬ ভোট পেয়েছেন। কার্যকারী সদস্য মাহাবুবুল আলম সরকার হাতি প্রতীকে ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল সাইকেল প্রতীকে ১২৮ভোট পেয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে আলেকচান এবং প্রচার সম্পাদক পদে মাসুম রেজা এবং কার্যককরী সদস্য পদে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল জানান নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ হয়েছে । কারো কোন অভিযোগ নেই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট