1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার -১ বাঘায় নাশকতা ও গোলাগুলির মামলায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ রামেক ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রূপসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের তীব্র নিন্দা রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী

দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবহাটার নওয়াপাড়া গ্রামের মৃত আসমান শেখের ছেলে হান্নান শেখ (৪৭) এবং কেরামত শেখের ছেলে কবির শেখ (৩০)।

অভিযানে ২৪৬ বোতল ফেয়ারড্রিল, ৮০ বোতল উইনকেরেক্স ও ২১ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দের পর গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট