1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার -১ বাঘায় নাশকতা ও গোলাগুলির মামলায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ রামেক ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রূপসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের তীব্র নিন্দা রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিন ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এই বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে। তবে এ সময়ে দুই দেশের ইমিগ্রেশন পারাপার ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। দীর্ঘ আট দিনের ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর থেকে পুনরায় বন্দরে স্বাভাবিক আমদানি-রপ্তানি শুরু হবে।

বন্দর সূত্রে জানা গেছে, ছুটির দিনগুলোতে ভারত থেকে আমদানিপণ্যবাহী কোনো ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না। একইভাবে বাংলাদেশ থেকেও কোনো রপ্তানিপণ্যবাহী ট্রাক ভারতে যাবে না। তবে ইতিপূর্বে প্রবেশ করা দুই দেশের খালি ট্রাকগুলো নিজ নিজ দেশে ফিরে যেতে পারবে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর অভ্যন্তরে লোড-আনলোড, পণ্য পরিবহন ও গুদামজাতকরণের কাজ সীমিত পরিসরে চালু থাকবে।

এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) জামিরুল ইসলাম বলেন, “বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার পূর্বের নিয়মেই স্বাভাবিক থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট