1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপুর নবযাত্রা প্রেস ক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ উদ্বোধন, ৪-১ গোলে দুর্গাপুর উপজেলা বিজয়ী - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার -১ বাঘায় নাশকতা ও গোলাগুলির মামলায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ রামেক ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রূপসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের তীব্র নিন্দা রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী

দুর্গাপুর নবযাত্রা প্রেস ক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ উদ্বোধন, ৪-১ গোলে দুর্গাপুর উপজেলা বিজয়ী

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি………………………………………………..

রাজশাহী দুর্গাপুর নবযাত্রা প্রেসক্লাবের উদ্যোগে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও সন্ত্রাস প্রতিরোধে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ সোমবার ১৮ ডিসেম্বর বিকেল ৩:৩০মিনিটে উপজেলার পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও আওয়ামী আইনজীবি পরিষদের নেতা মো: রায়হান কাওসার।

ফুটবল টুর্ণামেন্টের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন নবযাত্রা প্রেস ক্লাবের সভাপতিঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জিএম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান মানিক সহ নবযাত্রা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় দুর্গাপুর উপজেলা দল ৪-১গোলে পবা উপজেলা দলকে পরাজিত করে। বিজয়ী দল সম্পর্কে উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আবু আরিফ রুবেল বলেন, দুর্গাপুর উপজেলার কোচ হিসাবে ইমন বাবু যথেষ্ট দায়িত্ববান এবং পরিশ্রমি সে তার শ্রম দিয়ে দুর্গাপুর নবযাত্রা প্রেসক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর চ্যাম্পিয়ন ট্রফি দুর্গাপুর বাসীকে উপহার দিবে। তিনি দুর্গাপুর উপজেলা কোচ এবং দলকে তার অন্তর থেকে শুভেচ্ছা জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট