1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক-২, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ বাঘায় বই দিয়ে দশম শেণির দুই শিক্ষার্থীর পাশে দাড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা

তানোরে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করলেন ইউএনও লিয়াকত সালমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : আজ ১৭ জুলাই ২০২৫  বৃহস্পতিবার — রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  লিয়াকত সালমান।

পরিদর্শনকালে তিনি হিয়ারিং রাস্তা উন্নয়ন প্রকল্প, ড্রেন নির্মাণ কাজ এবং পুকুরের বাঁধ নির্মাণের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন। এসব কাজের গুণগত মান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)  আল মামুন। তাঁরা দু’জনেই প্রকল্প সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের মানসম্মতভাবে ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, “সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই নির্মাণকাজ নিশ্চিত করতে আমরা মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং করছি। জনগণের স্বার্থ রক্ষাই আমাদের মূল লক্ষ্য।” তালন্দ ইউনিয়নের এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনসাধারণের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট