1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

জামায়াতে ইসলাম  ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছেঃ রূপসায় আজিজুল বারী হেলাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান রূপসা প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন জামায়াতে ইসলাম ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছে। তারা জান্নাতের টিকিটের কথা বলে ঘরে ঘরে ভোট প্রার্থনা করছে। নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত জেনে প্রচলিত পদ্ধতিকে উপেক্ষা করে আমজনতা যে পদ্ধতি বুঝে না সেই পদ্ধতিতে নির্বাচন দাবী করছে।

তিনি বলেন বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই পুরুষের থেকে নারীর ভোট বেশি পেয়েছে। বিএনপির শাসনামলে নারীর জীবনমান উন্নয়নে বিএনপি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলো। নারীদের জন্য চালু করা হয়েছিলো অবৈতনিক শিক্ষা ব্যবস্থা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারলে নারীর নিরাপত্তা-মর্যাদা প্রতিষ্ঠা এবং নারীর ভাগ্যন্নয়নে কাজ করবে।

তিনি মহিলাদল কর্মীদের উদ্দেশ্য করে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা গ্রামে-শহরে তৃনমুল পর্যায়ের নারীদের কাছে গিয়ে আপনাদের ছড়িয়ে দিতে হবে। তিনি আজ ১৪ অক্টোবর (মঙ্গলবার) বিকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ১,২,৩,৪,৫ ওয়ার্ড মহিলাদলের আয়োজনে নির্বাচনী জনসভায় রূপসা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম। রূপসা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রুখছানা বেগমের সভাপতিত্বে ও উপজেলা যুবমহিলা দলের সদস্য সচিব শারমিন আক্তার আঁখির পরিচালনায় বক্তৃতা করেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা বেগম,মহিলাদল নেত্রী আখিনুর বেগম,সুলতানা বেগম,নাদিরা সুলতানা শিখা,সোনিয়া আক্তার লিজা, হালিমা সাদিয়া, হেলেনা বেগম,নাসরিন সুলতানা,খায়রুন নাহার,ময়না বেগম,বৃষ্টি আক্তার,শিল্পী বেগম।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজ হোসেন,এম এ সালাম,আছফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক ইলিয়াজ হোসেন,হুমায়ূন কবীর, রবিউল ইসলাম রবি,আনসার আলী বিশ্বাস,নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম,বিএনপি নেতা মিকাইল বিশ্বাস,আঃ বারেক শেখ,শাহ আলম ভূইয়া, মাসুম বিল্লাহ,আরিফ মোল্যা,শামীম হাসান,ইউনুছ গাজী, শাহজামান প্রিন্স, জালাল হাওলাদার,আতাহার গাজী, লাভলু শেখ, ওসমান গনী,সাইফুল্লাহ তুহিন,এসএম দেলোয়ার,জান্নাতুন নাঈম প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট