1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান আত্রাই,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ডিলার ও খুচরা বিক্রেতার বিরুদ্ধে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি সিলিন্ডারে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিকভাবে চাপে পড়ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে এলপিজির চাহিদা বেশি থাকায় কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত দাম আদায় করছেন। অনেক ক্ষেত্রে দোকানে মূল্য তালিকা টানানো থাকলেও তা মানা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে কয়েকজন বিক্রেতা দাবি করেন, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন মহল দ্রুত বাজার মনিটরিং জোরদার ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন, যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে এলপিজি কিনতে পারেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট