1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  ড. সাইমুম পারভেজ এর নাগরিক সংবর্ধনা

চাাঁঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার সাত বছর পর জীবিত উদ্ধার আয়েশা খাতুন

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: জেলার  ভোলাহাটে হত্যা মামলার এক ভিকটিমকে সাত বছর পর জীবিত উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৩ মে ২০২৬)  ভোলাহাটের ঢাকা  বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, ২০১৯ সালের ৩১ মে দুপুরে ভোলাহাট উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা মোছাঃ আয়েশা খাতুন  ১৭ বছর বয়সে  নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি মোঃ আবুল হোসেন ও মোসাঃ আদুরী বেগমের মেয়ে। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে ভিকটিমের মা আদুরী বেগম আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন (সি আর মামলা নং-৯৫/২০২৩), যেখানে পেনাল কোডের ৩৬৪/৩০২/১০৯ ধারায় অভিযোগ আনা হয়। মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর পুনরায় সি আর মামলা নং-১৯৯/২০২৪ (ভোলা) হিসেবে তদন্ত  শুরু হয়, যা ভোলাহাট থানায় চলমান ছিল।

হত্যার মামলার সাত বছর পর জীবিত উদ্ধার হওয়া আয়েশা খাতুনকে নিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ তদন্তের  পর অবশেষে পুলিশ গত ৩ মে  ভোলাহাট ঢাকা  বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এতদিন তিনি কোথায় ছিলেন এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত  অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট