1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা ঃ চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে মাসুদা খাতুন(২বছর ৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তির  পরপরই মারা যায় সে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রুমালী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২ শিশু।
মৃত মাসুদা খাতুন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুরের মো. নইমুর আলির মেয়ে।
চিকিৎসক রুমালী খাতুন বলেন, শুক্রবার সকাল ৯ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় শিশু মাসুদাকে। তার অবস্থা গুরুতর ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তির জন্য হাসপাতালের ওয়ার্ডে পাঠানো হয়। ওয়ার্ডে পৌঁছার আগেই মারা যায় সে।
এদিকে হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ১২ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ৪৬ জন হামের উপসর্গ নিয়ে শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর গত তিন মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩৪৯ শিশু। সরবরাহ করা তথ্যমতে জেলা হাসপাতালে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত এ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট