1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয় খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি

চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জে বসন্তের শুরুতেই আমগাছগুলো ভরে উঠেছে মুকুলে। তবে আমের মৌসুমের আগেই কাটিমন আম পাওয়া যাচ্ছে বাজারে। সুস্বাদু এ আমের চাহিদা বেড়ে গেছে রমজানের ইফতারি হিসেবে।

এ সময় চাষিরা ব্যস্ত সময় পার করছেন বাগানের পরিচর্যায়- মুকুল রক্ষা, নিয়মিত সেচ, স্প্রে ও পরিচ্ছন্নতার কাজে। তবে জেলার কিছু ব্যতিক্রমী বাগানে দেখা মিলছে আগাম জাতের কাটিমন আমে।
শিবগঞ্জ উপজেলার ঘিওন গ্রামে ৪০ বিঘা জমিতে গড়ে তোলা বাগানে ইতোমধ্যেই কাঁচা-পাকা কাটিমন আম ঝুলছে। সঠিক ছাঁটাই, নিয়মিত সার প্রয়োগ ও রোগবালাই দমন করায় বাগান থেকে ফলন এসেছে সময়ের আগেই।
চাষিরা জানান, চলতি মৌসুমে প্রায় ৩০ লাখ টাকার আম বিক্রির আশা করছি। রমজানকে সামনে রেখে আগাম আমের চাহিদা বেড়ে যাওয়ায় বাজার দরও তুলনামূলক বেশি।
এ আমে লাভবান হওয়ায় অন্যান্য চাষিরাও কাটিমন আম চাষে ঝুঁকছেন। তাদের মতে, এই জাতের আম দ্রুত ফলন দেয়, গাছের উচ্চতা নিয়ন্ত্রণে রাখা যায়, রোগবালাই কম হয় এবং স্বাদে মিষ্টি ও আঁশ কম।
শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজার ও  চাঁপাইনবাবগঞ্জ সদরঘাট এলাকায় পুরাতন বাজেরে কাটিমন আম বিক্রি করতে দেখা গেছে। পুরাতন বাজারের ফল ব্যবসায়ী তোফাজ্জল হোসেন জানান, চলতি সপ্তাহে কাটিমন আম খুচরা বিক্রি হচ্ছে দুইশো থেকে ২ শ’ পঞ্চাশ টাকা কেজি দরে। এ আম খেতে সুস্বাদু এজন্য ইফতারে এর চাহিদা বেড়েছে। অন্যান্য বিদেশি ফলের চেয়ে কাটিমন আম ক্রেতারা বেশি পছন্দ করছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট