1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়ি - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার -১ বাঘায় নাশকতা ও গোলাগুলির মামলায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ রামেক ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রূপসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের তীব্র নিন্দা রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী

গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়ি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফারুক হোসেন নয়ন (বদরগঞ্জ, রংপুর প্রতিনিধি): সুজলা-সুফলা, শস্য-শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এক সময় গ্রামে গ্রামে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ আর মাটি দিয়ে তৈরি শান্তির নীড় ছিল সার্বজনীন চিত্র। মাটির তৈরি ঘর যেন ছিল শান্তির এক অপূর্ব রূপ। বিশেষ করে গ্রীষ্মকালের প্রখর রোদে মাটির ঘর এতটাই আরামদায়ক ও শীতল থাকত যে, কেবল গ্রামাঞ্চলের মানুষই এর প্রকৃত মর্ম বুঝতে পারত।

তবে সময়ের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় আজ গ্রামীণ ঐতিহ্য মাটির বাড়ি প্রায় বিলুপ্তির পথে।

বদরগঞ্জের নয়াপাড়া গ্রামে শৈল্পিক সৌন্দর্যের মাটির ঘর

সম্প্রতি সরেজমিনে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা ঘুরে মাটির ঘরের দেখা মেলে লোহানিপাড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। কাছে গিয়ে দেখা যায়, শৈল্পিক সৌন্দর্যে ভরা মাটির ঘরটি তার অতীত ঐতিহ্য আঁকড়ে ধরে এখনও দাঁড়িয়ে আছে। ঘরটি দেখে মনে হয়, সে যেন নীরবে বলছে—“এক সময় আমার ব্যাপক কদর থাকলেও, আধুনিকতার ভীড়ে আজ আমি মূল্যহীন।”

প্রবীণদের স্মৃতিতে মাটির ঘরের দিনগুলো

লোহানিপাড়া ইউপির সাবেক সদস্য ও ৮৫ বছর বয়সী প্রবীণ ব্যক্তি আব্দুর রাজ্জাক জানান:

“আগে আমাদের এলাকায় অসংখ্য মাটির বাড়ি ছিল। মাটির তৈরি ঘরগুলোতে আবহাওয়া এতটাই শীতল থাকত যে গরমের দিনে ইলেকট্রিক ফ্যানের তেমন প্রয়োজন হতো না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের রুচিবোধের পরিবর্তন এসেছে। বর্তমানে নতুন প্রজন্ম আর মাটির তৈরি ঘরে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে না।”

তিনি আরও জানান, আধুনিকতার ছোঁয়া এবং বর্ষাকালে মাটির ঘর ধসে পড়ার ঝুঁকির কারণে গ্রামাঞ্চলের মানুষ এখন মাটির ঘর ভেঙে পাকা বাড়ি তৈরি করছেন। তবে মাটির ঘর দেশীয় গ্রামীণ ঐতিহ্যের প্রতীক। তাই মাটি দিয়ে তৈরি ঘরগুলোকে আধুনিকায়ন করে গ্রামীণ অতীত ঐতিহ্য সংরক্ষণ করা উচিত।

ঐতিহ্য রক্ষায় মাটির ঘরের আধুনিকায়ন প্রয়োজন

বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া কাঁচাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আকবর আলী (৭৫) স্মৃতিচারণ করে বলেন:

“ছোটবেলায় আমিও মাটির তৈরি ঘরে বাস করেছি। ঘরগুলো এতটাই ঠান্ডা থাকত যে ইলেকট্রিক ফ্যানের কোনো প্রয়োজনই পড়ত না। মাটির তৈরি ঘর গ্রাম-বাংলার এক সময়ের মূল ঐতিহ্য, যার সংরক্ষণ এখন অত্যন্ত জরুরি।”

তিনি সতর্ক করে আরও বলেন, “আমরা যদি এখনই এই মাটির ঘর সংরক্ষণ না করি, তবে আগামী প্রজন্ম জানতেই পারবে না মাটির তৈরি ঘরের গল্প। আমাদের গৌরবময় গ্রামীণ ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট