1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

খুলনা বিশ্ববিদ্যালয় বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। রবিবার ১৯ জানুয়ারি বিকেলে তাঁর কার্যালয়ে মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বার্তা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পথচলার প্রামাণ্য দলিল। বার্তার এ সংখ্যাটি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিচ্ছবি। বিশেষ করে জুলাই বিপ্লবের ক্রান্তিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পথচলার দলিল হয়ে থাকবে এটি। এবারের সংখ্যাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতি উৎসর্গ করছি। তিনি বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বার্তা মুদ্রণ কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, বার্তা মুদ্রণ কমিটির সভাপতি ও দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং সদস্য-সচিব জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট