1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রামে ২০টি গ্রাম প্লাবিত ও ৩৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার

কুড়িগ্রামে ২০টি গ্রাম প্লাবিত ও ৩৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদদাতা: জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবির্তিত রয়েছে। বন্যায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পাঠদান বন্ধ রয়েছে ৩৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারিভাবে ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, নদ-নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বইছে বিপদসীমার উপরে।

সোমবার বিকাল ৩টায় সেতু পয়েন্টে ধরলা বিপদসীমার ২৬ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র চিলমারী পয়েন্টে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ও দুধকুমার পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এই তিনটি নদ-নদীর পানি ধীর গতিতে কমবে।

গত দু’দিনে নাগেশ্বরী উপজেলার তিনটি স্থানে বাঁধ ও সড়ক ভেঙে যাওয়ায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। নাগেশ্বরী পৌর এলাকার তিনটি ওয়ার্ডে নতুন করে পানি প্রবেশ করেছে। সদর উপজেলার বাংটুরঘাট এলাকায় একটি স্পারের ১০ ফুট অংশ ধবসে গেছে।

এদিকে কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্রে জানা গেছে, এ পর্যন্ত ৭ হাজার ৩৫০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলার ২৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৯টি মাধ্যমিক স্কুল, ৩৬টি মাদ্রাসা ও ৬টি কলেজে পাঠদান বন্ধ রয়েছে।  জেলার ৯টি উপজেলার ১ লাখ ৩৬ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত  হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন, সরকারিভাবে ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ২৯৭ টন চাল, ২১ হাজার ৩৩০ প্যাকেট শুকনো খাবার ও ২১ লাখ ৮৫ হাজার টাকা উপজেলা পর্যায়ে বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ চলছে। #বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট