1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: কবি, গল্পকার, অনুবাদক ও বহুমুখী প্রতিভার অধিকারী মো. আবু সালেহ—সাহিত্যাঙ্গনে যিনি ‘মোল্লা সালেহ’ নামে পরিচিত—তার প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ (২০২৬) এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই বইটি বহু পাঠকের সার্বক্ষণিক সঙ্গী হয়ে আছে।

‘হুব্বাঞ্জলি’ কেবল কয়েকটি কবিতার সংকলন নয়; বরং এটি এক অনুভবের জগৎ। কবিতাগুলোর ভেতর দিয়ে পাঠক প্রবেশ করেন মূর্ত ও বিমূর্ত ভাবনার এক ভিন্ন ভুবনে, যেখানে স্বপ্ন, কল্পনা ও বাস্তবতার সংমিশ্রণে তৈরি হয়েছে গভীর কাব্যিক আবহ। গ্রন্থের প্রথম কবিতা ‘প্রতিশোধের শপথ পাঠ’-এ কবি সমকালীন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজেছেন।

অন্যদিকে ‘জীবন-যুদ্ধ’, ‘প্রতিশোধ স্পৃহা’, ‘ধ্বংসের পূর্বাভাস’ প্রভৃতি কবিতায় সংগ্রামী মানুষের অদম্য মনোবল উঠে এসেছে। প্রেমও এই কাব্যগ্রন্থের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ‘ভালোবাসা’, ‘প্রেম-বিবাগী’, ‘পাশাপাশি তবুও দূরে’, *‘আত্মসমর্পণ’**সহ নানা কবিতায় মানব-মানবীর প্রেম, না-পাওয়ার বেদনা এবং আত্মিক অনুভূতির বহুমাত্রিক প্রকাশ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল এবং সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার উলিপুর ও আড়ংগাইল গ্রাম—এই দুই পরিসরের জীবনানুভূতি কবির কবিতার ভেতর জেগে উঠেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট