1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

আমার কাছে চাঁদাবাজ-ধান্দাবাজ -দখলবাজ, মাদককারবারিদের ঠাঁই হবে না- সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রোগী কেন ভারতে যাবে। দেশেই সেবা নিশ্চিত করতে হবে। প্রমান করতে হবে ভারতের চিকিৎসার চেয়ে বাংলাদেশ এর চিকিৎসা উন্নত । নিজের ও নয় জন চিকিৎসকের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন,সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে রাজশাহী -৬ (চারঘাট বাঘা) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্য কালে আবু সাইদ চাঁদ আরো বলেন,তার নির্বাচনী এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় মাসের মধ্যে চিকিৎসা সেবায় পরিবর্তন আনতে হবে। সরকারি সহায়তার বাইরে প্রয়োজনে অর্থনৈতিক সাহায্য করবো। বৃহসপতিবার( ১৯-০২-২০২৬) দুপুর আড়াই টায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদ আরো বলেন, নির্বাচনের আগে ও বলেছি এখনো বলছি আমার কোন লোভ লালসা নেই। ছাত্র জনতা জীবন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি তাদের নিঃস্বার্থ সেবা করতে চাই। এমপি হিসেবে নয়,সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আ’লীগের শাহরিয়ার যেভাবে পালিয়ে গেছে আমি সেইভাবে পালিয়ে যেতে চাইনা।

তিনি আরো বলেন, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, দখলকারি, মাদককারবারিদের আমার কাছে ঠাঁই হবে না। দর্লীয় নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, ইউএনও-ওসির উপর নির্ভর করে রাজনীতি হবেনা। জনগনের কাজ করতে হবে। বৃহসপতিবার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য ও যোগদানকৃত ৯জন চিকিৎসকের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান আশাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। ডাঃ সৌমিতা ও নিহার চন্দ্র মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ নওশেন কবীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ চাদ সুলতানা প্রমুখ। উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি,ওসি সেরাজুল হক,স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সদস্য সচিব আশরাফ আলী মলিন,সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সভাপতি আমজাদ হোসেন খান,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান,যুবদল নেতা সালেহ আহমেদ সালাম,শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম সরকার,শ্রমিক সংগঠনের নেতা জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট